প্রেমিকার চোখের লেন্স পরিবর্তন করে না দেওয়ায় কর্মচারীর ওপর হামলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ১০:৪৪ এএম
প্রেমিকার চোখের লেন্স পরিবর্তন করে না দেওয়ায় কর্মচারীর ওপর হামলা

প্রেমিকার চোখের লেন্স পরিবর্তন করে না দেওয়ার চশমার দোকানের কর্মচারীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালিয়েছে সাফিন নামের এক প্রেমিক যুবক। তবে কর্মচারীর ওপর হামলার আগেই স্থানীয় ব্যবসায়ীরা ওই যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর সদর রোড এলাকার ‘চশমা বাজার’ নামক দোকানে। মঙ্গলবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম বলেন, প্রায় এক সপ্তাহ আগে সাফিনের প্রেমিকা ‘চশমা বাজার’ দোকান থেকে এক জোড়া কন্টাক্ট লেন্স ক্রয় করেন। মঙ্গলবার শেষ বিকেলে ওই নারী লেন্স দুটি পরিবর্তন করার জন্য দোকানে আসেন। লেন্স পরিবর্তনের নিয়ম ও শর্তাবলি নিয়ে দোকানের কর্মচারী রিপনের সাথে তার বাগবিতন্ডা হয়। ওসি আরও বলেন, এ সময় প্রেমিক সাফিন উত্তেজিত হয়ে দোকানের কর্মচারীর ওপর চড়াও হয়ে তার কোমরে লুকিয়ে রাখা একটি দেশীয় ধারালো দা বের করে কর্মচারী রিপনের ওপর হামলার চেষ্টা করেন। পাশের দোকানের ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে দ্রুত সাফিনকে জাপটে ধরেন। পরে ধারালো দা সহ তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশকে খবর দেয়। ওসি বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেশীয় ধারালো দা জব্দসহ অভিযুক্ত যুবক সাফিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে