পোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমুলক সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ১২:৪৮ পিএম
পোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমুলক সভা

নওগাঁর পোরশায় গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসগুলিতে স্থানীয় কর্মসূচি পালনের লক্ষ্যে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।