বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৩:৪২ পিএম
বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কিসমত চাঁদপাশা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং কৃষিজমি থেকে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে মাটি কাটার অভিযোগে ‘মা ব্রিকস’ নামক একটি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অবৈধভাবে প্রস্তুত করা ইট ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে ধ্বংস করা হয়। অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না সাংবাদিকদের জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

আপনার জেলার সংবাদ পড়তে