নাগেশ্বরীতে

হতদরিদ্র পরিবারকে টিউবওয়েল, ল্যাট্টিন বিতরণ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৩:৪৬ পিএম
হতদরিদ্র পরিবারকে টিউবওয়েল, ল্যাট্টিন বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির বাস্তবায়নে গতকাল উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ এলাকায় এসব টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ করা হয়। এ সময় হতদরিদ্র ৪টি পরিবারকে টিউবওয়েল এবং ৫টি পরিবারকে ল্যাট্টিন ও টিন বতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক, জান্নাতী মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ফাতেমা বেগম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের মেকানিক রুহুল কুদ্দুস, সমাজসেবক নুরুজ্জামান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে