দিনাজপুরের চিরিরবন্দরে ৯ মাদক ব্যবসায়ী ও মাদকসেবিকে আটক করে নিয়মিত মামলা এবং ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ১০ মার্চ মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবিকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জন মোখলেছুর রহমান (৩৮), আমির আলী (৫১), মোস্তাকুল আলম জিম (২২), সোহেল রানার (৩১) বিরুদ্ধে নিয়মিত মামলা ও ৫ জনকে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা প্রত্যেকে ৩ মাসের করে বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হলো- ভূষিরবন্দর এলাকার তারিকুল ইসলাম (৩৮), বাবু রহমান (৩৬), সাকিব রানা (২৭), তারিকুল ইসলাম (৩৬), বড় হাশিমপুর এলাকার জারিফ রহমান (২৬)। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, ১১ মার্চ বুধবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো থানা এলাকায় যেকোন মুল্যে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।