বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান। সমাবেশ শেষে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিলে নেতাকর্মীরা হামলার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও হুমকিস্বরূপ।