রাজশাহীতে

বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ১

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ০৬:৫৬ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৬:৫৬ পিএম
বাস ও সেনাবাহিনীর গাড়ির  মুখোমুখি সংঘর্ষে আহত ১
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস ও সেনাবাহিনী গাড়ির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য (ড্রাইভার) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে চারটার সময় নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজারে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে কিছুক্ষণ নাটোর রাজশাহী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের বহনকৃত গাড়িটির তেলের টাংকি ভেঙ্গে গিয়ে তেল মাটিতে পড়তে থাকে। সে সময় স্থানীয়রা এসে বালতিতে করে তেলগুলো জড়ো করে। পরে খবর পেয়ে উঠিয়া ফায়ার সার্ভিস ও পবা হাইওয়ে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আহত সেনা সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে একটি বাস সেনাবাহিনীর গাড়িকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। একজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
আপনার জেলার সংবাদ পড়তে