আশাশুনিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুেরন্স (পিএলসি) এর ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১০.৩০ টায় আশাশুনি হাজী মার্কেটে জোনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। জোন প্রধান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সহকারী জোন প্রধান অনিতা রানী মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা এরিয়া প্রধান মোঃ লিটন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা মনিটরিং ইনচার্জ আবুল কালাম।আশাশুনি জোনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নে কর্মরত ব্লক ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিল্ড ম্যানেজারগণের উপস্থিতিতে সভায় ব্যবসা পর্যালোচনা, নতুন পলিসি, এফটি কর্তন পলিসি, ডিপিএস, এফডিআর, গ্রাহক সেবা বৃদ্ধি, ডেপার্ট, রেনুয়াল কালেকশন বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১১ কর্মীকে কোম্পানির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।