আশাশুনি উপজেলার বুধহাটায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের শাখা অফিসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ শওকত হোসেন, শাখা ব্যবস্থাপক শুকদেব বিশ্বাস, ক্রেডিট অফিসার তৌহিদুল ইসলাম, আল মামুন পলাশ, একাউন্ট অফিসার পারভেজ হাসান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাসান, যুবদল নেতা মাহবুবুর রহমান রিপন, সাস শাখা ব্যবস্থাপক মোমিন হোসেন, শিক্ষক সিরাজুল ইসলাম, সালামত হোসেন, প্রাণী সম্পদ অফিসের অবঃ কর্মকর্তা আলহাজ্ব আব্দুর রশিদ, আশাশুনি প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, ব্যবসায়ী আরিফুল ইসলাম প্রমুখ। মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আছাফুর রহমান।