ময়মনসিংহের গফরগাঁওয়ে মাওলানা শামছুদ্দুহা (রহঃ) ইসলামিক পাঠাগার ও মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের চিলাকান্দা গ্রামে পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে ইফতারপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত ইসলামিক পাঠাগার ও মসজিদের তত্ত্বাবধায়ক জামায়াত নেতা মোঃ বদরুল আলম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক ও ময়মনসিংহ মহানগর নতুন বাজার শাখার জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মারগুবুর রহমান মাসরুর, ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান, সমাজসেবক মোঃ মাহমুদুল হাসান কাজল, সমাজসেবক মোঃ আবুল কাশেম ও এস. এম নাফিস আবদুল্লাহসহ এলাকার অর্ধশতাধিক মুসল্লিগণ। ইফতারপূর্ব দোয়া মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন উক্ত ইসলামিক পাঠাগার ও মসজিদের সভাপতি মুফতি মারগুবুর রহমান মাসরুর।