পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ১১:৩৭ এএম
পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ

নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যেগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগিদের মাঝে ছাগী বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের প্রাঙ্গণে আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ৩২০ জন সুফল ভোগীর মাঝে ছাগী বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি সার্জেন ডা: আজিজ আলী, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্ত ডাঃ গোলাপ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।