নওগাঁর পোরশায় ইসলামিক ফাউন্ডেশনের ২০২৪-২০২৫ অর্থ বছরের যাকাত ফান্ড হতে ১৪ জন অসহায় ব্যক্তির মাঝে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা কার্যালয় থেকে প্রাপ্ত যাকাতের অর্থ বৃহস্পতিবার তার কার্যালয় থেকে বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে প্রত্যেককে ৪ হাজার ৪৫টাকা করে প্রদান করা হয়। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন।