গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ইং অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর’২০২৬ উপলক্ষ্যে সারা দেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য চাল বিতরণ করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে ১০ কেজি করে চাল রসুলপুর ইউনিয়নের ৪ হাজার ৮শত ৬২ জন পরিবারকে দেওয়া হয়। চাল বিতরণ উদ্বোধন করেন, রসুলপুর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মোঃ রাসেল। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার তরুন কুমার রায়, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ও ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান।