শোভাবর্ধনে নির্মাণ হচ্ছে সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০১:০২ পিএম
শোভাবর্ধনে নির্মাণ হচ্ছে সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার

প্রায় ৩৫ বছর বয়সী ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজ মোড় বায়তুল মামুর জামে মসজিদ। অসাধারণ কৃত্তিম কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল ঘটিয়ে নির্মাণ হচ্ছে সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার। নান্দনিক দৃষ্টিনন্দন মিনার নির্মাণ হচ্ছে পাইকগাছা উপজেলার কপিলমুনি কলেজ মোড় বায়তুল মামুর জামে মসজিদে। উপজেলায় এমন দৃষ্টিনন্দন মিনার মসজিদটি যেন একটি থেকে আরেকটি উচ্চতর। সব মিলে বাণিজ্যিক নগরী কপিলমুনির নাছিরপুরে মসজিদে নির্মাণধীন মিনারটি দেখতে আসেছেন দূর-দূরান্তের মুসল্লীরা। এলাকায় সুপরিচিত নির্মানশিল্পী মৃত আব্দুল আলী গাজীর চতুর্থ পুত্র ফারুক গাজী মিনার নির্মাণে পরিকল্পনা নকশা ও কাজ করছে। তিনি বলেন, আমার পিতা সুনামধন্য রাজমিস্ত্রি ছিলেন। বংশপরম্পরায় আমরা এ কাজ করছি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আমিন আলমগীর বলেন, এলাকার মুসল্লীরদের অর্থায়নে প্রায় ১০লাখ টাকা ব্যায়ে মিনার নির্মাণ করা হচ্ছে। ৪৫ ফুট উচ্চতায় সুদর্শন দৃষ্টিনন্দন মিনারটি নির্মাণ হবে। সভাপতি মাওলানা জাহাঙ্গীর সরদার বলেন, উপজেলায় এমন দৃষ্টিনন্দন মিনার নির্মান হচ্ছে এ প্রথম। আগামীতে মসজিদের উন্নয়নে আরও কাজ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে