নওগাঁর ধামইরহাটে ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা”অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইএসডিওর আয়েজানে ১২ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর সহযোগিতায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ইউএসওডির উপজেলা কো-অর্ডিনেটর মো. রওশন জামাল চৌধুরী, ওয়াটারএইড বাংলাদেশ এর প্রতিনিধি মো. সাইদ মোহাম্মদ হাসান-আল মাহাদী-স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সাপার্ট তুনাজিনা হক প্রমুখ। কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব, কর্তব্য ও কর্মপরিধি সম্পর্কে আইনি ব্যাখ্যা প্রদান করা হয়। এছাড়াও নারী জনপ্রতিনিধিদের কার্যকর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও অংশগ্রহন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।