কালিয়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৩:২১ পিএম
কালিয়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

নড়াইলের কালিয়ায় ২০২৫-২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প-এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেল চারটায় নড়াগাতি থানার যোগানিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মসূচিতে “সূর্যমুখী - পতিত - রোপা আমন”ফসল বিন্যাসের প্রদর্শনী পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। প্রদর্শনীতে সূর্যমুখীর হাইসান-৩৬ জাতের চাষাবাদ করা হয়েছে। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। কারিগরি আলোচক হিসেবে বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে সূর্যমুখীসহ অন্যান্য তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতিত জমিকে চাষের আওতায় এনে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন এবং দেশের তেল উৎপাদনও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে