ছোট শহর চাটমোহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ যত ঘনিয়ে আসছে চাটমোহরে ছোট-বড় মার্কেট আর ফুটপাতের দোকানগুলোতে ততই বাড়ছে ক্রেতাদের সমাগম। অভিজাত বিপনী বিতান থেকে ফুটপাত-সবখানেই ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাবিক্রি। কেনাকাটায় বড়দের পাশাপাশি আনন্দে মেতেছে শিশুরাও। ফুটপাতের দোকানগুলোতে ভিড় চোখে পড়ার মতো। বিপনী বিতানগুলোতে বড়দের পাশাপাশি শিশুদের পোশাকের চাহিদাও বেড়েছে বলে জানালেন দোকানিরা। ।েিদ পোশাকের পরই জুতার চাহিদা শেির্ষ। জুতার দোকানগুলোতে যেন পা ফেরার জায়গা নেই। ক্রেতায় ঠাসা দোকানগুলো। একইসাথে কসমেটিকসের দোকানে বিভিন্ন বয়সী নারীদের ভিড় চোখে পড়ার মতো।