হিলিতে দেশী কাপড় ইন্ডিয়ান বলে বিক্রির দায়ে জরিমানা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৪:১৪ পিএম
হিলিতে দেশী কাপড় ইন্ডিয়ান বলে বিক্রির দায়ে জরিমানা

দিনাজপুরের হিলিতে দেশীয় শাড়ী ও থ্রি-পিস ইন্ডিয়ান বলে বিক্রির দায়ে তিন কাপড় ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমাণা আদায় করা হয়েছে। এছাড়াও দুটি বেকারী কারখায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১৪ হাজার টাকা জরিমাণা আদায় করা হয়। বৃহষ্পতিবার দুপুরে হিলি বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষন এর সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে হাকিমপুর থানা পুলিশ সহযোগীতা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে