আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৭:৩২ পিএম
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক। উপজেলা সেক্রেটারী ডাঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে শোভনালী ইউনিয়ন সভাপতি মাওঃ খোরশেদ আলম, সেক্রেটারী মইনুল ইসলাম, বধহাটা সভাপতি আইয়ুব রসুল ও আমজেদ হোসেন, দরগাহপুর সভাপতি ডাঃ বুলবুল আহমেদ, বড়দল সভাপতি হাবিবুর রহমান, আশাশুনি সদর সভাপতি আবুল কাশেম সানা ও মিজানুর রহমান, শ্রীউলার আবারুল ইসলাম, খাজরার জাকির হোসেন ও তরিকুল ইসলাম, আনুলিয়া সভাপতি মাওঃ ইউসুফ আলী, সেক্রেটারী মইনুল হোসেন, প্রতাপনগর সভাপতি মাওঃ মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারী নাজমুল হক, কাদাকটি সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে