ফুলবাড়ীতে ঝড়বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে ভুট্টা

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৭:৩৯ পিএম
ফুলবাড়ীতে ঝড়বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে ভুট্টা

ধরলা নদী বেষ্টিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উপর দিয়ে বৃহস্পতিবার  (১২ মার্চ) গভীর রাতে বয়ে গেছে দমকা হাওয়া ও ঝড়বৃষ্টি। এই বিরুপপূর্ণ আবহাওয়ায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে ভুট্টা ক্ষেতের ক্ষতি সাধিত হয়। কিছু কিছু স্থানে কৃষকের ভুট্টা গাছ মাটিতে নুয়ে পড়ে। ভুট্টার মোছা আসার প্রাক্কালে ঝড়বৃষ্টিতে ভুট্টার গাছ মাটিতে নুয়ে পড়ায় ফসল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কৃষকের। কৃষকরা মনে করছেন মোছা হওয়ার আগে ভুট্টার গাছ মাটিতে পড়ে যাওয়ায় ওইসব ভুট্টা গাছ থেকে ফলন কাঙ্খিত হবেনা। স্থানীয় চন্দ্রখানা কদমতলা এলাকার কৃষক সিরাজুল ইসলাম জানান, আমি অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে সেখানে ভুট্টা চাষ শুরু করি। দুই বিঘা জমির ভুট্টা চাষে নিজের পরিশ্রম বাদে আমার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। ফলন বেশ ভালো পাওয়ার আশা করিছিলাম।  কিন্তু বৃহস্পতিবার গভীর রাতের ঝড়বৃষ্টি আমার ক্ষেতের ভুট্টা গাছ মাটিতে মিশে দিয়েছে। আমি মাটিতে নুয়ে পড়া গাছগুলো দাঁড় করে দেয়ার চষ্টা করছি। কিন্তু উৎপাদন ভালো না হওয়ার আশঙ্কা আমার চেষ্টা ব্যর্থ হতে পারে। পানিমাছকুটি গ্রামের কৃষক আবুতালেব মিয়া জানান, বৃহস্পতিবার রাতের ঝড়বৃষ্টিতে আমার ৩ বিঘা জমির ভুট্টা, পশ্ববর্তী এলাকার তৈয়ব আলীর ১ বিঘা, হাফিজুর রহমানের ১ বিঘা, আবুবকর সিদ্দিকীর ১ বিঘা ও আবেদ আলীর ১ বিঘা ভুট্টা ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে।  এছাড়াও ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী, নাওডাঙ্গা ইউনিয়নের অনেক কৃষককের ভুট্টা ক্ষেত মাটিতে নুয়ে পড়ার খবর পাওয়া গেছে। মাটিতে নুয়ে পড়া এসব ভুট্টা ক্ষেতে উৎপাদান ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন কৃষকরা।  উল্লেখ্য যে, ভুট্টা লাভজনক ফসল হওয়ায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে ভুট্টার চাষ বৃদ্ধি পায়। অনেক কৃষক ধানসহ সবজি জাতীয় ফসল চাষ না করে ঝুঁকে পড়েন ভুট্টা চাষে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নে ২ হাজার ২৬৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। এ ব্যাপারে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, ফুলবাড়ীতে ঝড়বৃষ্টিতে কিছু কিছু স্থানে ভুট্টাক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। তবে এতে ক্ষতির পরিমান তেমন হবেনা। মাটিতে নুয়ে পড়া অস্থায় ভুট্টা গাছ গুলোতে থেকে মোছা বের হবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে