বিরলে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৭:৪৭ পিএম
বিরলে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিরলের রানীপুকুর ইউনিয়নের ৫৭৫৭ জন ও ভান্ডারা ইউনিয়নের ৫২৪৮ জন দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার সকালে ০৬ নং ভান্ডাা ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। এসময় প্রকল্পবাস্তবায়ন অফিসার (পিআইও) আরিফুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ট্যাগ অফিসার ও উপজেলাপাট কর্মকর্তা সুবাস চন্দ্র রায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রোকনুজ্জামান খোকনসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন। এছাড়াও উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর বাস্তবায়নে চাল বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু। এসময় উপস্থিত ছিলেন রাণীপুকুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে