ভোলার দৌলতখান উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দৌলতখান মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাবেক নেতা মাইনুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারী আশ্রাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে মাহে রমজান ও ইফতারের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য, মুফতি ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা কর্ম পরিষদ সুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা অলিউল্যাহ, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মিয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএিেন'র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক গোলাম আযম পলিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। অনুষ্ঠানে মুসলিম উম্মাহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।