ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৯:২০ পিএম
ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগরীর প্রবেশদ্বার মর্ডাণ মোড়ে এর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, উপ -পুলিশ কমিশনার ট্রাফিক লিমন রায়, রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ টি,আই, আবু রায়হান, টিআই রাশিদুল ইসলাম, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।  এ সময় জানানো হয়, ঈদের ঘরমুখী যাত্রী এবং ঈদ পরবর্তী কর্মস্থলে যাওয়া যাত্রীদের সেবা দিতে সাব কন্ট্রোল কাজ করবে। বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টিদের দৌড়াত্ম রোধে সার্বক্ষনিক পুলিশ ও র‌্যাব কাজ করে যাবে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, প্রতি বছরের মত এ বছরেও আমরা সাব কন্ট্রোল রুমে চালু করেছি। এখানে নিয়োজিত পুলিশ সদস্যরা সার্বক্ষনিক যাত্রী সাধারণের নানা সমস্যা সমাধানে কাজ করবেন। 

তিনি বাস মালিকদের উদ্দেশ্যে বলেন, ঈদকে ঘিরে আপনার কোন বাসের ছাদে মানুষ পরিবহন করবেন না। এতে দুর্ঘটনার কারণে প্রতি বছর অসংখ্য মানুষ নিহত হন। এছাড়া নির্বিঘ্নে চলাচলের জন্য সড়কে কোন প্রকার যানবাহন রাখা যাবে না। ঈদকে ঘিরে মহাসড়কে থ্রি-হুইলারের চলাচল রোধে কাজ করবে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে