সু-খবর পেলেন বিএনপি নেতা জাকির শরীফ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৯:৫২ পিএম
সু-খবর পেলেন বিএনপি নেতা জাকির শরীফ

পদ স্থগিত হওয়া বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন শরীফকে আহবায়ক হিসেবে পূনঃবহাল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৌরনদী পৌরসভার বিএনপির আহবায়কের বহিঃস্কারাদেশ কেন্দ্র থেকে প্রত্যাহার হওয়ায় মো. জাকির হোসেন শরীফকে আহবায়ক হিসাবে পুনঃবহাল করা হল।  পাশাপাশি সদস্য সচিব ফরিদ মিয়ার স্ট্রোক জনিত কারনে শারীরিকভাবে অসুস্থ্য হওয়ার জন্য যতোদিন সুস্থ্য না হয় ততোদিন তারস্থানে সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হল। এছাড়াও ১ নম্বর যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব প্রদানের পাশাপাশি ৮নম্বর যুগ্ম আহবায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুর কারনে পদশূন্য হওয়ায় তাহার স্থানে শামীমুল হক শামিমকে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হল তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, কেন্দ্র থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।  বিষয়টি দলের মহাসচিবসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে