কালিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বাবর আলী আহত

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৪:৩৫ পিএম
কালিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বাবর আলী আহত

চ্যানেল নাইন এর নড়াইল জেলা প্রতিনিধি মো: বাবর আলী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার কলারবোন ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।  বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত তার অপারেশন করা প্রয়োজন বলে চিকিৎসক জানিয়েছেন। জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে সাংবাদিক বাবর আলী পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলযোগে নড়াইলের কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। বাকার মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল এসে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে তার কালারবন ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হন। এসময় পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে