জনগণের জন্য সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই: ড. তিতুমীর

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৬:৫৪ পিএম
জনগণের জন্য সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই: ড. তিতুমীর

রাজবাড়ীর পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, 'আমরা জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই। বিশেষ করে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করতে চাই' উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ মার্চ) বেলা পৌনে ১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমির। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর-রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, রাজবাড়ী জেলা পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোহাম্মদ মনজুর মোরশেদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমির আরো বলেন, আমরা জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই। বিশেষ করে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করতে চাই। এ সময় পাংশা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে