রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সরকার বিভাগ। রাজশাহী ছাড়া আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সিটি কপোরেশনের পাওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।