বিমান বন্দর প্রেসক্লাবের ইফতার ও মিলন মেলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১২:১৯ পিএম
বিমান বন্দর প্রেসক্লাবের ইফতার ও মিলন মেলা

পবিত্র রমজান উপলক্ষে বরিশাল বিমান বন্দর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন কামিনী চাইনিজ রেস্টুরেন্টে বরিশাল বিমান বন্দর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও  মিলন মেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মিয়ার সঞ্চালনায় ইফতার ও মিলন মেলা অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লবের যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, সহ- সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহিন হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন রানা, সিনিয়র সদস্য মনিরুজ্জামান খোকন, আবু হানিফ, মো. সাব্বির হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে