পোরশায় বিএনপি নেতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম
পোরশায় বিএনপি নেতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

নওগাঁর পোরশায় বিএনপি নেতা মরহুম ফারুক হোসেনের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় নিতপুর ডাকবাংলো সংলগ্ন বাসায় এই ইফতার মাহফিলের আয়োজন করেন তার স্ত্রী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিশ সুলতানা পারভীন। উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল জাবেদ, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক শরিফুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন, দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে