নিকলীতে আরাবিল খাল উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০২:৫৪ পিএম
নিকলীতে আরাবিল খাল উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর আজ সোমবার দুপুর ১২ টায় আরাবিল ৬০০ মিটার খাল উদ্ভোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্র মমন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, সিআইপি ও ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম এমপি। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে প্রথম সারা বাংলাদেশে কৃষকদের ভাগ্য পরিবর্তন এবং সুপেয় পানি সরবরাহের ব্যবস্থার জন্য এ কর্মসূচীর আওতায় আনেন। তারাই ছেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে খাল পুনখনন কর্মসূচী উদ্ভোধন করেন। এরই ধারাবাহিকতায় আরাবিল ৬০০ মিটার খালের ঠিকাদার ইউসুফ এন্ড ব্রাদার্স ১৪ লক্ষ ২৭ হাজার টাকার বরাদ্ধ পান। খাল খনন কর্মসূচী উদ্ভোধনের আগে জনসভার সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু। এসময় বক্তব্য রাখেন বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর ইকবাল, কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম,  কটিয়াদি-পাকুন্দিয়া -২ আসনের এমপি এডভোকেট জালাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বাজিতপুর-নিকলীর ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কিশোরগঞ্জ জেলা যুবলের সহ-সভাপতি এডভোকেট শাহ-আলম, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুক, বাজিতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ সহ অজ্ঞ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী সাজ্জাদ হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে