নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর হারুন অর-রশিদ ফাজিল মাদ্রাসার নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গত ১৬ মার্চ সোমবার সকাল ১০ টায় গোপালপুর হারুন অর- রশিদ ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জননেতা মোখলেসুর রহমান মুকুল উপস্থিতি থেকে উক্ত ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন,সহ সভাপতি ফরহাদ হোসেন,উপাধক্ষ্য মোঃএনামুল হক ও মোঃশহিদুল ইসলাম,ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে অত্র মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির উদ্যোগে চার কক্ষ বিশিষ্ট ২৩৫৪ স্কয়ার ফিট ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।