রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৩১ পিএম | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৩১ পিএম
রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

গত ২৩ ফেব্রুয়ারি সকালে রাজবাড়ী সদর থানা-র বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের* বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ভিকটিম আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও অনেকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। গুরুতর আহত আতর শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-এ একটি হত্যা মামলা রুজু করা হয় (মামলা নং- ২৩, তারিখ- ২৩/০২/২০২৬ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/ ৪২৭/৪৩৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় রোববার (১৫মার্চ) রাতে র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার সদর থানাধীন মাটিপাড়া বাজার এলাকা হতে এজাহারভুক্ত আসামি সিদ্দিক (৪৫), পিতা- শফি শেখ, সাং- বেথুলিয়া খন্দকারপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে