ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৩৯ পিএম
ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদুল ফিতর উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বিশেষ নাটক এটি। নাটকটির শুটিং সম্প্রতি চট্টগ্রাম সিটির পশ্চিম খুলশিতে সম্পন্ন হয়েছে। নাটকটি এক সাধারণ পরিবারের ঈদের আয়োজনকে কেন্দ্র করে আবর্তিত। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা শায়নি পুরো ঈদ পরিকল্পনার দায়িত্ব নেয়। তার নির্দেশে পরিবারের সদস্যদের মধ্যকার হাস্যরস, আবেগ ও খুনসুটি ফুটে উঠেছে নতুনভাবে। নাটকটি শুধু বিনোদন নয়, পরিবারের ভিতরে সংলাপ, স্বাধীনতা ও শাসনের সম্পর্কও দারুণভাবে তুলে ধরা হয়েছে। দর্শকদের জন্য এটি ঈদ উৎসবকে আরও আনন্দময় করে তোলার একটি নতুন ধাঁচ। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন বাপ্পী আলমগীর। প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। অভিনয়ে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুভ্রা বিশ্বাস, সুমি, মোশারফ ভূঁইয়া পলাশ, সায়নী দেওয়ানজী, সিনথিয়া, আবেদ, ফাহিম, আরিফ, সঞ্জয় প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে