বিরলে ঈদুল ফিতর উপলক্ষ্যে দোয়া ও ঈদ উপহার বিতরণ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৫:১১ পিএম
বিরলে ঈদুল ফিতর উপলক্ষ্যে দোয়া ও ঈদ উপহার বিতরণ

বিরলের ০৩ নং ধামইর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আলোচনা শেষে ঈদ উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে ধামইর ইউনিয়নের ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী এর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ০৩ নং ধামইর ইউনিয়নের আগামীদিনের চেয়ারম্যান প্রার্থী মোমিনুর ইসলাম এর সৌজন্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, ইউনিয়ন বিএনপির নেতা ফয়জুল ইসলাম, আমিন, যুবদলের সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন প্রমূখ। উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাহিরুল ইসলাম এর সঞ্চালনায় এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শেষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ০৩ নং ধামইর ইউনিয়নের আগামীদিনের চেয়ারম্যান প্রার্থী মোমিনুর ইসলাম এর সৌজন্যে সহস্রাধিক পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী, সেমাই, চিনি ও দুধ উপকরণ হিসেবে ঈদ উপহার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে