সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগকে একটি অদূরদর্শী সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৭:২১ পিএম
সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগকে একটি অদূরদর্শী সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এক বিবৃতিতে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগকে অদূরদর্শী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এধরনের সিদ্ধান্ত কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যার খেসারত হয়তো সরকারকে দিতে হবে। ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ দলীয় বিবেচনায় সিদ্ধান্ত না দিয়ে  দেশও জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিতে আহ্বান জানান।