চিতলমারীতে বিধবাকে ঈদ উপহার হিসেবে ঘর দিলেন ইউ.এন.ও

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৪:০৪ পিএম
চিতলমারীতে বিধবাকে ঈদ উপহার হিসেবে ঘর দিলেন ইউ.এন.ও

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক অসহায় বিধবা নারীকে একটু মাথা গোজার ঠাঁই হিসেবে ঘর উপহার দিয়েছেন। উপজেলার হিজলা ইউনিয়নের কুরালতলা গ্রামের মৃত: মাহাবুব শেখের স্ত্রী সেলিনা আক্তারকে বুধবার (মার্চ) বিকাল ৫টায় ঘরটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন।  এ সময় তার সাথে ছিলেন চিতলমারী উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, “চিতলমারীর অন্তরালে” পত্রিকার বার্তা সম্পাদক মো: তানজির মুন্সী প্রমুখ। সেলিনা (৩২) ঘরটি পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে প্রাণখুলে দোয়া করেন। সেলিনার ১২ বছরের পুত্র সন্তান আপন ও ২বছরের শিশুকন্যা আয়শা ইসলাম জোহরাকে সাথে নিয়ে বলেন, সমাজের চোখে আমি যেন একটি বোঝা। আমার আপনজন থাকতেও কেউ আমার খোঁজ-খবর নেয়না। দুটো সন্তান নিয়ে কোন সময় ভুক্ত, কোন সময় অভুক্ত থাকি। ইউএন স্যার আমার প্রতি সদয় হয়ে এই ঘরটি দিয়েছেন তার প্রতি আমি চিরো কৃতজ্ঞ।  আগে যে স্থানে ছিলাম তা বসবাসের উপযোগি ছিলনা। জীবণটা খুব কষ্টের ভিতর ছিল। ঘরটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন মানুষ মানুষের জন্য। সমাজে এ রকম হাজারো সেলিনা রয়েছে। আসুন তাদের প্রতি আমরা স্ব,স্ব স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

আপনার জেলার সংবাদ পড়তে