ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার ভরাডোবা নামক স্থানে সড়ক পারাপারের সময় পোষাক শ্রমিক নিজামুল ইসলাম (৪২) নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত নিজামুল ইসলাম গাজীপুরের গোল্ডেন পোষাক কারখানায় কাজ করতো। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার খড়মা গ্রামের লাল মাহমুদের ছেলে। অপর দিকে একই স্থানে পিকআপ উল্টে চালকসহ ১৭ যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানায়, নিহত ব্যক্তির সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত ট্রাক ও পিকআপের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।