দৌলতপুরে জ্বালানি তেল পাচারের অভিযোগে ডিলার আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৯:১৭ পিএম
দৌলতপুরে জ্বালানি তেল পাচারের অভিযোগে ডিলার আটক

কুষ্টিয়ার  দৌলতপুরে জ্বালানি তেল পেট্রোল পাচারের অভিযোগ শুক্রবার দুপুরে দৌলতপুর থানার  মথুরাপুর বাজার থেকে হাসিবুল নামে এক ডিলার কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। জানা এলাকাবাসীর অভিযোগে প্রকাশ  সে বৃহস্পতিবার দিবাগত রাতে জ্বালানি তেল পাচার করছিল। এ সময় কিছু উত্তেজিত জনতা  বাধা সৃষ্টি করে তা রুখে  দেয়। এ অভিযোগের ভিত্তিতে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান  সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার দুপুরে তাকে আটক করতে সক্ষম হয়। এদিকে এলাকাবাসীর অভিযোগে প্রকাশ পাম্প গুলোতে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হলেও পাম্প বন্ধ রেখে  চড়া মূল্যে গভীর রাতে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ করছে। দৌলতপুরের বিভিন্ন এলাকায় দুইশত টাকা থেকে আড়াইশো টাকা লিটার প্রতি পেট্রোল বিক্রি করা হচ্ছে।সচেতন এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এ ব্যাপারে।

আপনার জেলার সংবাদ পড়তে