গফরগাঁওয়ে মসজিদে চুরি করতে গিয়ে মালামালসহ আটক চোর

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ১২:৫৭ পিএম
গফরগাঁওয়ে মসজিদে চুরি করতে গিয়ে মালামালসহ আটক চোর

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়া (ভাটিপাড়া) জামে মসজিদে চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। এ সময় চুরি হওয়া তিনটি পুরাতন সিলিং ফ্যান, একটি মাইকের এমপ্লিফায়ার, একটি ডিজিটাল ওয়াল ঘড়ি, দশটি বৈদ্যুতিক সার্কিট ব্রেকার ও একটি সাব-মার্সেবল পানির পাম্পের কন্ট্রোল বক্স উদ্ধার করা হয়। শনিবার (২১ মার্চ) ঈদের দিন দিবাগত রাত সাড়ে তিনটায় দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাড়া (ভাটিপাড়া) এলাকায় এই চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মোঃ আরিফুল ইসলাম (২৭) উপজেলার পাকাটি গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে। স্থানীয় জামায়াত কর্মী, মাদ্রাসা শিক্ষক মোঃ  বদরুল আলম জানান, রাত অনুমান সাড়ে তিনটায় সময় রুবেল হোসেন উপজেলার বাড়া (ভাটিপাড়া) গ্রামে চুরি করার উদ্দেশ্যে একটি মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি মসজিদ থেকে সিলিং ফ্যান খুলে, মাইকের এমপ্লিফায়ার, ঘড়িসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আজ রোববার (২২ মার্চ) সকালে চোরকে থানায় নিয়ে যায়। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আতিকুর রহমান জানান, খবর পেয়ে চুরির মালামালসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে