রাজশাহীর তানোরে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশ ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তানোর থানামোড়ে অবস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম খান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
একই স্থানের অপর পার্শ্বে অবস্থিত রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সালাউদ্দিন হাজীর হোটেল পরিবেশন করে তাকে সতর্ক করে দেন।
অভিযানটি পরিচালনার সময় দেখা যায়, উভয় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হোটেল মালিকদের সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার নির্দেশ দেন ইউএনও। পাশাপাশি নিয়ম লঙ্ঘনের দায়ে ভবিষতে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হবে জানানো হয়।
এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও নাইমা খান। ই/তা