চট্টগ্রামের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রাতে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক।