দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৫ মার্চ বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।