বগুড়া-৬ আসনে

উপনির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে মাঠে যুবদল সভাপতি

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৬:৩৬ পিএম
উপনির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে মাঠে যুবদল সভাপতি

আসন্ন বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে জোর প্রচারণা চালিয়েছেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন। প্রচারকালে আহসান হাবীব মমি বলেন, বাংলাদেশের মানুষের আশা, ভরসা, স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক হচ্ছে ধানের শীষ। তিনি আরও জানান, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার লক্ষ্যে বগুড়ার উন্নয়নকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দোয়া কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে এবং আগামী ৯ এপ্রিল, ভোটের দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোকলেসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রচারণা কার্যক্রমে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রনি মিয়া। এ সময় উপস্থিত ছিলেন শহর যুবদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও ওমাইদুল হাবীব মিম, প্রচার সম্পাদক ওয়াসীম রেজা ও শাহেদ আলী, সুজিত জয়সোয়াল সদস্য শহর যুবদল, মিনারুল হোসেন সাকু শহর যুবদল, মোঃ ফাহিম পশু পালন বিষয়ক সম্পাদক, মো: রুবেল যুবদল নেতা, উক্ত প্রচারণায় আরো উপস্থিত শাহিনুর ইসলাম শাহিন সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড, মোঃ বায়তুল্লাহ শেখ সভাপতি ৪ নং ওয়ার্ড, মোঃ রোকন সভাপতি ১৮ নং ওয়ার্ড যুবদল, আশিস ৬ নং ওয়ার্ড সদস্য, ফয়সাল সভাপতি ৯ নং ওয়ার্ড, রবিউল ১৯ নং ওয়ার্ড, রনি মিয়া সদস্য ,শহর যুবদলের সদস্য জিতু, স্বাধীন, রাইম হাসান, সুলতান, রোমান, বুলবুল , শিহাব, রাতিন, আইনুল শেখ ৫ নং ওয়ার্ড সভাপতি, মোখলেস দুই নং ওয়ার্ড,কালাম তিন নং ওয়ার্ড, তৌহিদ ১৫ নং ওয়ার্ড, রিপন ১৩ নং ওয়ার্ড, এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন। প্রচারণার শেষ পর্যায়ে স্থানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে