ভোলার দৌলতখানে মহান স্বাধীনতা দিবস নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯ টায় আমির জাং গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দাস। পরে পুলিশ বাহিনী ও আনসার বিডিবির মাঠ প্যারেড, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচ কাওয়াজ ও শরীরের চর্চা প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সবার আয়োজন করা হয়। বিকাল তিনটার সময় স্টেডিয়ামে উপজেলা প্রশাসন একাদশ বনাম দৌলতখান পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানাগেছে। অপরদিকে দৌলতখান উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে বিএনপি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।