জামালপুরের মেলান্দহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা সভা ২৬ মার্চ দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। ইউএনও জান্নাতুল আরা এতে সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন-সাবেক জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কারী হামিদুল হক বিএবিএড, ৭১’র গেরিলা আবুল হোসেন, যুদ্ধকালিন কমান্ডার এবিএম খালেক, আলতাফুর রহমান, নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা এবং পৌর বিএনপির সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলদার প্রমুখ। এর আগে উমির উদ্দিন পাইলট স্কুলের প্যারেড গ্রাউন্ডে কোচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনসহ পৃথক আলোচনা সভায় শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতাসহ আনুসাঙ্গিক বিষয়ে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।