যথাযথ মর্যাদায়

তানোরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:০১ পিএম
তানোরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীর তানোরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে এদিন ভোরের আলোয় ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নঈমা খান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এরআগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দেন স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এসময় দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়া বীর সেনানীদের জীবনী পাঠ ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানো হয়। পরে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট। এরপর শ্রদ্ধা জানায় তানোর থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। 
আপনার জেলার সংবাদ পড়তে