বিরলে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:১৬ পিএম
বিরলে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা

বিরলে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গলীয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দীন বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, কৃষি অফিসার রুম্মান আকতার, প্রাণি সম্পদ অফিসার ডা. রিয়াজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম রাজুল। প্রধান অতিথি বক্তব্য শেষে মঞ্চ হতে নেমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের আসনে গিয়ে রজনীগন্ধা ফুলের স্টিক হাতে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এর আগে সূর্যদোয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন, পতাকা বিধি অনুযায়ী সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বীর শহীদদের আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে, মন্দির,  গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মুনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত,  বিকাল ৩ টায় চলচ্চিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধান অতিথি সংসদীয় আসনের বোচাগঞ্জ উপজেলায় গৃহীত একইধরণের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে