রাজিবপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:২৪ পিএম
রাজিবপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

কুড়িগ্রামের চর রাজিবপুরে যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম শামীম। তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজিবপুর থানা, বীর মুক্তিযোদ্ধা,চর রাজিবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা সংস্থা ও পুষ্পমাল্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

মুছা মিয়া, অফিসার ইনচার্জ (ওসি), রাজিবপুর থানা ও রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সংগ্রহে ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাধীনতার গুরুত্ব এবং অবদানের কথা স্মরণ করে, নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, "শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।" পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখেন ওসি মুছা মিয়া,বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন সরকার ও হাকিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ২টায় বীর প্রতীক তারামন বিবির কবরে শ্রদ্ধাঞ্জলি জানান ইউএনও এ এফ এম শামীম মহোদয় ও কর্মকর্তাবৃন্দ।