নাগেশ্বরীতে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:২৯ পিএম
নাগেশ্বরীতে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি  সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৩৩টি গ্রুপে লো লিফট পাম্প (এলএলপি) কৃষিযন্ত্র সেট প্রদান করেন অতিথিবৃন্দ। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, খামারবাড়ী কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আফজাল হোসেন প্রমুখ।