আমি গর্বের সাথে বলবো নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি

আমি গর্বের সাথে বলবো নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি

I এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৪:৫০ পিএম
আমি গর্বের সাথে বলবো নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেছেন,‘আমার চাটমোহরে কর্মকাল ১৬ মাস অতিবাহিত হলো। চাটমোহরের মাটির যে মায়া,চাটমোহরের মানুষের যে মায়া,এটা বলা বা ভাষায় প্রকাশ করা যায়না। আমি আমার সারা জীবন গর্বের সাথে বলবো,আমি চাটমোহরের নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি।  কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘তোমরা কিন্তু চাটমোহরের প্রতিনিধিত্ব করবে। তোমাদের কথাবার্তা,চালচলনে সবকিছুর মাধ্যমে কিন্তু চাটমোহরকে মূল্যায়ন করবে। তোমাদের জীবনে অনেক দূর এগিয়ে যেতে হবে।  পাবনার চাটমোহর থেকে বিভিন্ন মেডিকেল কলেজ,বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।  গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলামের সঞ্চালানায় বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ,উপজেলা শিক্ষা অফিসার আঃ গণি,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত,ডাঃ ফরহাদ পারভেজ,লিখন.অধ্যক্ষ আঃ রহিম কালু,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,প্রধান শিক্ষক খুরশিদ আলম,শিক্ষার্থী রেদওয়ান করিম,আনিকা ইসলাম পুষ্প,ফাহিম আহমেদ স্নিগ্ধ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক সাংবাদিক,সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে